আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও সুপারস্টার গ্রুপ (এসএসজি) বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য অর্থায়ন সুবিধা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ উদ্যোগের ফলে উদ্যোক্তারা সহজে সুপারস্টার গ্রুপের পণ্য ক্রয় ও সরবরাহ করতে পারবে, যা তাদের ব্যবসায়িক শৃঙ্খলকে শক্তিশালী করবে ও দেশের এসএমই খাতকে ত্বরান্বিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আশিক হোসেন বলেন, এ অংশীদারিত্বের মাধ্যমে উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে তারা আরো এক ধাপ এগিয়ে যাচ্ছেন। এ চুক্তি ভ্যালু চেইনকে শক্তিশালী করার পাশাপাশি দেশজুড়ে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি করবে।

সুপারস্টার গ্রুপ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান বলেন, তারা বরাবরই শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি ও পরিচালন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এসএমই খাতকে উন্নত করতে কাজ করে চলেছেন।

তিনি বলেন, আইপিডিসির সঙ্গে এই অংশীদারিত্ব তাদের আওতাধীন উদ্যোক্তাদের সহজ অর্থায়ন সুবিধা দেবে। ফলে তারা আরো দ্রুত ও সহজে ব্যবসা সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদান করতে পারবেন।

—বিজ্ঞপ্তি