বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিজ্ঞান ও পরিবেশবিষয়ক ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলোর মধ্যে ছিল বৃক্ষরোপণ, শোভাযাত্রা, স্পোগোমি টুর্নামেন্ট, গোলটেবিল আলোচনা এবং বিইউএফটি ও চারটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিইউএফটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিউইএফটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির; উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন; প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুর রহমান; বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।










