ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) যশোর শাখার উদ্যোগে গতকাল সংগঠনের নিজস্ব কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আইইবির যশোর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, আইইবির যশোর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান বেঞ্জুর রহমান, প্রকৌশলী এজাজ মোর্শেদ, আবদুল্লাহ আল রশিদ, মাহমুদ প্রধান, শহিদুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন, একেএম আনিছুজ্জামান, নূরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান, সোহেল রানা প্রমুখ।