ওয়াশিংটনের মেডিনার দুটির বাড়ির একটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। স্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি সূত্রে জানা গেছে, প্রায় ২ হাজার ৪৩০ বর্গফুটের বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪১ লাখ ডলার। চার বেডরুম ও তিন বাথরুমসংবলিত ‘মিড-সেঞ্চুরি মডার্ন’ ধাঁচের বাড়িটিতে রয়েছে উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের আয়েশি ব্যবস্থা। এখান থেকে দেখা যায় লেক ওয়াশিংটন, সিয়াটলের স্কাইলাইন ও অলিম্পিক পর্বতের সৌন্দর্য। রয়েছে নৌযান রাখার ডেক ও চমৎকার বাগান। মেডিনার সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক বেশ পুরনো, একসময় এ এলাকায় ছিল প্রতিষ্ঠানটির সদর দপ্তর। খবর ফক্স বিজনেস