কোম্পানিটির দাবি, কার্যক্রম শুরুর দুই বছরের মধ্যেই তারা ৯৯ শতাংশ বীমা দাবি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে সক্ষম হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনিরীক্ষিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের জীবন বীমা খাতে মোট দাবি নিষ্পত্তির হার ছিল ৬৭ শতাংশ। পলিসির মেয়াদপূর্তিজনিত দাবির ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা যায়।

দীর্ঘসূত্রতা এবং অনেক ক্ষেত্রে দাবি আদায় না হওয়ার অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বীমা খাত সম্পর্কে সন্দেহ ও অনাস্থা তৈরি করেছে। এ বিষয়ে শান্তা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আকতার বলেন, ‘কার্যক্রম শুরুর পর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৭ হাজার ৭০০ উত্থাপিত দাবির বিপরীতে আমরা ৭ হাজার ২০০টি প্রকৃত দাবি নিষ্পত্তি করেছি।’