এসবিএসি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান সভাপতিত্ব করেন ও সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী। এ সময় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ মোট ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন দেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রাজ্জাক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া ও মো. নাজিমুদ্দৌলাসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের শেষে এসবিএসি ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬০ কোটি টাকা এবং পরিচালন মুনাফা হয়েছে ২৭২ কোটি টাকা।
এছাড়া ২০২৪ সালে ব্যাংকটি প্রায় ৩ হাজার কোটি টাকার রফতানি, ৪ হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য ও ১ হাজার ১৪৫ কোটি টাকার রেমিট্যান্স আহরণ করেছে।
—বিজ্ঞপ্তি










