প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় সর্বসম্মতিক্রমে স্বতন্ত্র পরিচালক কাজী আহসান খলিল চেয়ারম্যান ও পরিচালক রিজওয়ান মান্নান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক খাতে কাজী আহসান খলিলের ৩৭ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে প্রায় ১৯ বছর তিনি ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রিধারী কাজী আহসান খলিল করপোরেট গভর্ন্যান্স, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ও কৌশলগত নেতৃত্বে দক্ষতার জন্য পরিচিত।
অন্যদিকে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান বর্তমানে ওএমসি স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ওএমসি গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের পরিচালক। ব্যবসায় উন্নয়ন ও কৌশলগত পরিকল্পনায় দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল থেকে আইন বিষয়ে অধ্যয়ন করেছেন। করপোরেট গভর্ন্যান্স, ব্যবসায়িক কৌশল ও আইনগত বিষয়ে তার অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।










