একই সঙ্গে আমানতকারীদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

রাজধানীর একটি হোটেলে গতকাল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনআরবিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান সভাপতিত্ব করেন। এ সময় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক; অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ; স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং ডিএমডি ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব বিভাগীয় ও আঞ্চলিক প্রধান এবং ১০৯টি শাখার ব্যবস্থাপক সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পর্ষদ চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘একটি টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রধান দায়িত্ব আমানতকারীদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি চলতি বছরের বাকি সময় সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেন। একই সঙ্গে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানো, স্বচ্ছতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং বাংলা কিউআর, ডিজিটাল ব্যাংকিং সেবা ও রেমিট্যান্স কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘সেবার মানোন্নয়নের মাধ্যমে এনআরবিসি ব্যাংককে এগিয়ে নিতে হবে। দ্রুত ও নিরাপদ ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করে ব্যাংকের আমানত বাড়াতে হবে।’