খুলনায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক পর্যালোচনা সভায় অংশ নিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) খুলনার হোটেল সিটি ইনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে আয়োজিত সভায় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও ব্যবসার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান ও এসইভিপি মো. মাসুদুর রহমান, ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও এসভিপি মো. শফিউল আজম, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ও এসভিপি মান্নান বেপারী, লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড রিকভারি ডিভিশনের মো. আবুল কালাম আজাদ ও ভোমরা শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. শাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাফিজ আহমেদ।
—বিজ্ঞপ্তি










