এ সময় সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও মো. নুরুল আজীমসহ বিজিবি ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ২৮ বিজিবি ব্যাটালিয়নে এটিএম বুথ চালুর ফলে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা আরো সহজে গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করতে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পর্যায়ক্রমে এটিএম বুথ স্থাপন করছে সীমান্ত ব্যাংক। —বিজ্ঞপ্তি
সুনামগঞ্জে ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংকের এটিএম বুথ
সুনামগঞ্জ সদর উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসির একটি এটিএম বুথ উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।










