সম্প্রতি বিএমডব্লিউ বাংলাদেশের অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনাইটেড ফাইন্যান্সের অ্যাক্টিং ম্যানেজার মোহাম্মদ আবুল আহসান ও এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের ডিরেক্টর অপারেশনস আশিক উন নবী।

এছাড়া এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) মো. আব্দুর রহমান এবং ইউনাইটেড ফাইন্যান্সের হেড অব কার লোন মো. হেদায়েতুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বিএমডব্লিউ গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকদের জন্য ইউনাইটেড ফাইন্যান্স আরো সহজতর ফাইন্যান্সিং অভিজ্ঞতা, দ্রুততম সময়ে ঋণ অনুমোদন, প্রতিযোগিতামূলক সুদের হার এবং দায়িত্বশীল ঋণপ্রদান সেবা নিশ্চিত করবে।