প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ। সভাটি পরিচালনা করেন কোম্পানির সচিব মাহামুদুল হাসান। এছাড়া প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সভায় ২০২৪ হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সভায় অংশ নেন।
—বিজ্ঞপ্তি










