সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। তিনি নারী-কেন্দ্রিক ব্যাংকিং সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সাউথইস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম বক্তব্য রাখেন। এ সময় তারা গ্রাহকসেবা শক্তিশালীকরণের জন্য মতামত ও কৌশলগত পরামর্শ দেন।
কর্মশালায় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের নারী উদ্যোক্তা ক্ষমতায়ন নীতি সম্পর্কে বক্তব্য দেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার ই আজম উপস্থিত ছিলেন।
কর্মশালায় পরিচালনা পর্ষদকে স্বাগত জানান সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান সায়মা বানু। এছাড়া সমাপনী বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাউথইস্ট ব্যাংক উন্নত গ্রাহকসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার ৭০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন।










