লন্ডনজুড়ে চুরি হচ্ছে ফক্সওয়াগনের ক্রুজ কন্ট্রোল সেন্সর। এর জন্য দুর্বল নকশাকে দায়ী করছেন গাড়ির মালিকরা। তারা বলছেন, নকশার কারণে অতিপ্রয়োজনীয় এ যন্ত্র চুরি সহজ হয়ে গেছে। একেকটি সেন্সর লাগাতে খরচ হচ্ছে ১ হাজার ৬০০ পাউন্ড। ধারণা করা হচ্ছে, সহজে খুলে নেয়া যায় বলে ভিডব্লিউ ব্যাজের পেছনে থাকা সেন্সর চোরদের নজরে পড়েছে। দক্ষিণ-পশ্চিম লন্ডনের এক ভুক্তভোগী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় চুরি বিষয়ে পোস্ট করার পর একই ধরনের অর্ধশতাধিক ঘটনা সম্পর্কে জানতে পারেন। তবে নকশা সম্পর্কে অভিযোগ অস্বীকার করেছে জার্মানির কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান
দুর্বল নকশার কারণে ফক্সওয়াগনের সেন্সর চুরির অভিযোগ
লন্ডনজুড়ে চুরি হচ্ছে ফক্সওয়াগনের ক্রুজ কন্ট্রোল সেন্সর। এর জন্য দুর্বল নকশাকে দায়ী করছেন গাড়ির মালিকরা।










