চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাজার মূল্য বিবেচনায় বার্কশায়ার হ্যাথাওয়ের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মার্কিন বহুজাতিক এ কনগ্লোমারেটের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের মালিকানাধীন বেশির ভাগ ব্যবসাই ভালো করেছে। খবর এপি।
সম্প্রতি
প্রকাশিত কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বলছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে বার্কশায়ার
মুনাফা করেছে ১ হাজার ২৭০ কোটি ডলার, যা ক্লাস ‘এ’ শেয়ারপ্রতি দাঁড়িয়েছে ৮ হাজার ৮২৫
ডলার। তবে এবারের মুনাফা গত বছরের একই প্রান্তিকের ৩ হাজার ৫০০ কোটি ডলারের তুলনায়
ডলারের প্রায় এক-তৃতীয়াংশ। ওই সময় শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২৪ হাজার ৩৭৭ ডলার।
এ হিসাবে মুনাফা কমার হার ৬৪ শতাংশ।
তবে
বিনিয়োগের পরিসংখ্যান বাদ দিয়ে সামষ্টিক পরিচালন আয়ে মুনাফা বেড়েছে বলে জানিয়েছেন
বার্কশায়ারের সিইও ওয়ারেন বাফেট। কোম্পানিটির গত বছরের একই প্রান্তিকের পরিচালন আয়
৮০৬ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে ৩৯ শতাংশ বেড়ে ১ হাজার ১২২ কোটি ২০ লাখ ডলার হয়েছে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে, গ্রুপটির অন্তর্গত বীমা সংস্থাগুলো গত প্রান্তিকে শক্তিশালী
ফল দেখিয়েছে।
শেয়ারের
ভিত্তিতে জানুয়ারি-মার্চ প্রান্তিকে আয় হয়েছে ৭ হাজার ৭৯৬ ডলারের বেশি, যা ফ্যাক্টসেট
রিসার্চের বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি। তারা ক্লাস এ শেয়ারপ্রতি ৬ হাজার ৭০১
ডলারের কিছু বেশি আয়ের পূর্বাভাস দিয়েছিলেন।
এ
প্রান্তিকে বাফেট ১ হাজার ৭০০ কোটি ডলারের স্টকের নেট বিক্রেতা ছিলেন, যার মধ্যে বার্কশায়ারের
অধীনে থাকা অ্যাপলের শেয়ারের প্রায় ১৩ শতাংশ অন্তর্ভুক্ত ছিল। তবে বার্কশায়ারের ৩৬
হাজার ৪০০ কোটি ডলারের পোর্টফোলিওতে অ্যাপলের ১৩ হাজার ৫৪০ কোটি ডলারের শেয়ার এখনো
বড় একটি অংশ। ওয়ারেন বাফেট সম্প্রতি জানিয়েছেন, উত্তরসূরি গ্রেগ অ্যাবেল দায়িত্ব নেয়া
পর্যন্ত শেয়ার এমনই থাকবে।
বার্কশায়ারের
অ্যাপলের শেয়ারের আনুমানিক মূল্য থেকে বোঝা যায় ১০ কোটির বেশি শেয়ার বিক্রি করেছেন
ওয়ারেন বাফেট।
এদিকে
বীমাগ্রাহকদের কাছে ২৬০ কোটি ডলার আন্ডাররাইটিং মুনাফার উল্লেখ করেছে বার্কশায়ার। গত
বছরের একই সময় এ অংক ছিল ৯১ কোটি ১০ লাখ ডলার। এছাড়া বিএনএসএফ রেলপথের মুনাফা ৮ শতাংশ
কমে ১১৪ কোটি ৩০ লাখ ডলার হয়েছে।
বার্কশায়ারের
অন্তর্গত কোম্পানির বেশির ভাগই শক্তিশালী ফলাফল দেখিয়েছে। এর মধ্যে ইউটিলিটি ইউনিটে
অপারেটিং মুনাফার ৭২ শতাংশ বৃদ্ধি বার্কশায়ারের আয়ে মোট ৭১ কোটি ৭০ লাখ ডলার যোগ করা
হয়েছে।
এ
প্রান্তিকে বার্কশায়ারের মোট আয় ৫ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৮৭ কোটি ডলার হয়েছে, যা ফ্যাক্টসেটের
পূর্বাভাস থেকে বেশি। এতে দুজন বিশ্লেষক ৮ হাজার ৭০৪ কোটি ডলারের বেশি আয়ের পূর্বাভাস
দিয়েছিলেন।
এ
সময় বড় অধিগ্রহণে না গেলেও বার্কশায়ারের নগদ অর্থের পরিমাণ ১৮ হাজার ৮৯৯ কোটি ডলার
পার হয়ে যায়। তবে ২৬০ কোটি ডলার ব্যয় হয়েছে শেয়ার পুনঃক্রয়ে।










