তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সম্প্রতি কোম্পানিটির পর্ষদ তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আনোয়ারুল হকের হিসাববিজ্ঞান, নিরীক্ষা, করপোরেট সুশাসন এবং রেগুলেটরি কমপ্লায়েন্সে কাজের ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম এসকে বড়ুয়া অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার। পাশাপাশি তিনি আন্তর্জাতিক পেশাদার জোট এমপ্যাক্টাতে নিজ ফার্মের প্রতিনিধিত্ব করছেন। দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, যেমন বিএনএস গ্রুপ অব কোম্পানিজ, জিএনজি ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড এবং ইনোভেটিভ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস প্রডাক্টস লিমিটেডে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে গত ৩১ জুলাই থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। এর আগে তিনি ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোম্পানিটির অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের মনোনীত পর্ষদ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে লাইসেন্সপ্রাপ্ত একজন ভ্যাট পরামর্শক।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৮ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।