পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা তানভীর এম.ও. রহমান চৌধুরী ব্যাংকটির ১১ লাখ ৪৫ হাজার ৭৬৮টি শেয়ার তার বাবা ড. তৌফিক রহমান চৌধুরীকে উপহার হিসাবে প্রদান করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৮ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৯০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।










