দক্ষিণ আফ্রিকায় অনলাইন শপিং পরিষেবা চালু করেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, দেশটিতে অনলাইন পরিষেবা দিতে তিন হাজারের বেশি পিকআপ পয়েন্ট থাকবে। ক্রেতারা অর্ডারের দিনসহ পরের দিন পর্যন্ত পণ্য গ্রহণের সুযোগ পাবেন। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রেতাদের জন্য অ্যামাজনের প্রথম অর্ডারে থাকবে বিনামূল্যে ডেলিভারি গ্রহণ করার সুযোগ। এছাড়া পরবর্তী সময়ে কেউ ৫০০ র্যান্ড (২৭ দশমিক শূন্য ৭ ডলার) বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলেও ফ্রি ডেলিভারি দেবে অ্যামাজন। খবর ও ছবি রয়টার্স।
দক্ষিণ আফ্রিকায় অ্যামাজনের অনলাইন শপিং পরিষেবা চালু
দক্ষিণ আফ্রিকায় অনলাইন শপিং পরিষেবা চালু করেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।










