সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এজেন্ট পয়েন্টের উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ইভিপি ও হেড অব অপারেশনস ডিভিশন শেখ মোহাম্মদ শোয়েব, ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন (অতিরিক্ত দায়িত্ব) আর এম শরিফুল ইসলাম, ইভিপি ও হেড অব ট্রেজারি বিশ্বাস আরিফুর রহমান, ইভিপি ও হেড অব আইসিসিডি সুমন দত্ত, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং (অতিরিক্ত দায়িত্ব) মো. নূর ই আলম, ভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মসিউর আলম মোল্লা, ভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, এভিপি ও বরিশাল শাখার ব্যবস্থাপক রিপন হাওলাদার।
এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেছারাবাদ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন এ এজেন্ট আউটলেটের মাধ্যমে নেছারাবাদ ও স্থানীয় গ্রাহকরা সহজে, দ্রুত ও নিরাপদে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।










