দেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নাসির গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে লোগো উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন নাসির গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর অ্যাডমিনিস্ট্রিটেটর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাসির গ্রুপের উপদেষ্টা (সাবেক সচিব) মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া দেশবরেণ্য স্থপতি, সারা দেশ থেকে আগত পরিবেশকগণ এবং নাসির গ্রুপ এর উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।










