যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১৩০টি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দমকল কর্মীরা বলেছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও অনেকটা কঠিন হয়ে পড়েছে। খবর বাসস।
হ্যারিকেনের মতো শক্তিশালী বাতাস এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের বাইরে ক্যামেরিলোর কাছে মাউন্টেন ফায়ারে বিস্ফোরণ ঘটায়। যা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ে।
দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। কেউ কেউ মাত্র কয়েক মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র কিংবা পোষা প্রাণী সংগ্রহ করে লাফিয়ে পড়ে বাড়ির বাইরে আসতে সক্ষম হয়েছেন।
স্থানীয় বাসিন্দা রবিন ওয়ালেস জানিয়েছেন, তিনি যে বাড়িতে বড় হয়েছেন, নিমিষেই বাড়িটি ধ্বংস হয়ে গেলে সবাই পালিয়ে যায়।
তিনি আরো বলেছেন, ‘আমরা আশা করছিলাম ফিরে যেতে পারব এবং কিছু জিনিস পাবো। কিন্তু পরে তা আর সম্ভব হয়ে ওঠেনি।’
লিন্ডা ফেফারম্যান স্থানীয় সম্প্রচারককে বলেছেন, ‘আমি প্রাণী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, আমার অক্সিজেন কেন্দ্রীকরণকারী দিয়ে গাড়িটি লোড করার চেষ্টা করছিলাম। পরে ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেলে দ্রুত বেরিয়ে পড়ি।’










