ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করেছেন ডেমোক্রেটিক প্রার্থী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গতকাল বুধবার (৬ নভেম্বর) হাওয়ার্ড ইউনিভার্সিটিতে সমবেত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন যে, ট্রাম্পের কাছে তিনি পরাজিত হয়েছেন এবং রিপাবলিকান প্রেসিডেন্ট এখন বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতাসীন।

কমলা হ্যারিস বলেন, এই নির্বাচনের ফলাফল আমাদের কাম্য ছিল না। আমাদের লড়াইয়ের ফল এমন হওয়ার কথা ছিল না। আমাদের ভোটের ইচ্ছে পূরণ হয়নি। কিন্তু আপনারা শুনুন, আমেরিকার প্রতিশ্রুতির আলো সর্বদা উজ্জ্বল থাকবে যতক্ষণ না আমরা হার মানি এবং যতক্ষণ না আমরা লড়াই চালিয়ে যাই।

নির্বাচনের রাতে হাওয়ার্ডে সমবেত সমর্থকদের সামনে বক্তব্য দেয়ার পরিকল্পনা ছিল হ্যারিসের যেখানে তিনি আরো আশার বার্তা দেবেন। এর পরিবর্তে তিনি যখন তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে উঠলেন, তার সামনে তিনি দেখতে পান আমেরিকার পতাকা ও মলিন মুখে আসা সমর্থকদের।

গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে জয়ের মাধ্যমে আরেকটি ইতিহাস গড়েছেন ট্রাম্প। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ২৯৫টি ইলেকটোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।