যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভ সরকারের সঙ্গে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করার নির্দেশনা দিয়েছিলেন।

শুক্রবার (৭ মার্চ) এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। খবর তাস

তিনি বলেন, ‘ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের দেয়া সামরিক সহায়তা ও গোয়েন্দা সহায়তাকে সহজলভ্য মনে করেছেন এবং এর জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন না। তাই প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) এ সিদ্ধান্ত নেন। যাতে জেলেনস্কি আমেরিকার জনগণকে অবজ্ঞা না করেন।’