দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিল জিম্বাবুয়ে। আজ শনিবার হারারেতে লংকানদের ৮০ রানে অলআউট করে দেয়ার পর ৫ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
জিম্বাবুয়ের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সিকান্দার রাজা। বল হাতে ১১ রানে নেন ৩ উইকেট, ক্যাচ নেন দুটি। এছাড়া ব্র্যাড ইভান্স ১৫ রানে ৩টি ও ব্লেসিং মুজারাবানি ১৪ রানে ২টি উইকেট নেন। শ্রীলংকার কামিল মিশারা সর্বোচ্চ ২০ রান করেন ২০ বলের মোকাবেলায়। রান তাড়া করতে নেমে ১৪.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।
মঙ্গলবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০তে জিতে নেয় শ্রীলংকা।










