সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে আজ রোববার উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারত হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে, পাকিস্তান হারায় ওমানকে। আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি। ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ পর্যন্ত বোলার শাহিন শাহ আফ্রিদির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৭ রানের পুঁজি পায়। জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত। ১৪ বারের মোকাবেলায় এটা তাদের ১১তম জয়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে মোট ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত ১১টিতে ও পাকিস্তান ছয়টিতে জিতেছে। এছাড়া ভারত ও পাকিস্তান মোট ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত দশটিতে জিতেছে, হেরেছে তিনটিতে।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।










