এশিয়া কাপে আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। সুপার ফোরে উঠতে হলে আবুধাবিতে ‘বি’ গ্রুপের এ ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। এ ম্যাচে দারুণ সূচনা পাওয়া বাংলাদেশ পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রান তোলে। যদিও শেষের দিকে ভালো করতে না পারায় বড় স্কোর হয়নি। ৫ উইকেটে ১৫৪ রান তুলেছে লিটন দাসের দল। এ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।
নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও পরের ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে হংকংকে হারায় আফগানরা। আজ দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। বাংলাদেশের কাছে হারলেও বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরে ওঠার সুযোগ থাকবে তাদের। বাংলাদেশ অবশ্য জিতলেই নিশ্চিত হবে না সুপার ফোর। সেজন্য আফগান-লংকা ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে লিটনদের।
‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আজ বাংলাদেশ দলে এসেছে চার চারটি পরিবর্তন। তিনটি স্পিনার ও দুটি পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের জায়গায় একাদশে এসেছেন সাইফ হাসান। এছাড়া প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। একাদশে ফিরেছেন তারকা পেস বোলার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। বাদ পড়েছেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। টস জিতে অধিনায়ক লিটন দাস বলেছেন, পিচটা ধীরগতির মনে হচ্ছে, যেখানে ১৬০ ভালো স্কোর হতে পারে। আফগান দলনায়ক রশিদ খান বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নূর আহমাদ, আল্লাহ গাজানফার, ফজলহক ফারুকি।










