শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচটি জিতলেই ২-০তে সিরিজ নিশ্চিত করবে জাকের আলীর নেতৃত্বাধীন দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারালেও পরে নুরুল সাহান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ ও তানজিম হাসানের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী (অধিনায়ক, উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), মুজির উর রহমান, নূর আহমাদ, ফরিদ আহমেদ ও আব্দুল্লাহ আহমাদজি।










