লাহোরে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হন বাবর আজম। রেকর্ডে উজ্জীবিত এ ব্যাটার শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৭ বলে ৬৮ রান করে ৪ উইকেটে জিতিয়েছেন পাকিস্তান। স্বাগতিকরা তিন ম্যাচের সিরিজ জিতল ২-১-এ।
শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ১৫তম ওভারে দলীয় ৯৫ রানে সপ্তম উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে করবিন বশ ২৩ বলে ৩০ রান করে প্রোটিয়াদের ১৩৯ রানের পুঁজি এনে দেন। এছাড়া রিজা হেনড্রিকস ৩৪ ও ডনোভাব ফেরেইরা ২৯ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ২৬ রানে তিনটি এবং উসমান তারিক ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে বাবরের ফিফটিতে জয় পাকিস্তান। এছাড়া সালমান আগা ২৬ বলে ৩৩ রান করেন।
টি-টোয়েন্টিতে এদিন ৪০তম পঞ্চশোর্ধ্ব ইনিংস খেলে আরেকটি রেকর্ড গড়েন বাবর আজম। তিনি টপকে যান বিরাট কোহলিকে (৩৯টি)।










