নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কেউ হয়ে উঠতে পারবেন ‘লরা উলভার্ট‘? বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে প্রায় একাই হারিয়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট। ১৪৩ বলে ১৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে তিনি দক্ষিণ আফ্রিকাকে এনে দেন ৭ উইকেটে ৩১৯ রানের পুঁজি। জবাব দিতে নেমে ১৯৪ রানে গুটিয়ে যায় চারবারের সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারত দুইবারের রানার্সআপ। তারা ২০০৫ ও ২০১৭ সালে ফাইনাল খেলে হেরেছে। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে উঠে গেছে ইতিহাস হবে। নারী ওয়ানডে দেখবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। ভারত ফাইনালে না উঠলেও সেটি সম্ভব। প্রোটিয়া নারী জিতলেও নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে।

laura 169

গুয়াহাটিতে বুধবার রোমাঞ্চকর লড়াইয়ে ২০২ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। তখন ৫৯ বলের খেলা বাকি। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলের রান তিনশ পার করান উলভার্ট ও চোলে ট্রায়ন জুটি। সপ্তম উইকেট জুটিতে ৪৭ বলে ৮৯ রান তুলেছেন দুজন, এর মধ্যে উলভার্টই করেন ২৭ বলে ৬৮ রান। ২০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১৬৯ রান করে আউট হয়ে যান উলভার্ট। এরপর নাদিনে ডি ক্লার্ককে নিয়ে ১২ বলে ২৮ রান তুলে দলকে ৩১৭ রান এনে দেন ট্রায়ন।

বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ৭ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেখানেই মূলত পরাজয় নিশ্চিত হয়ে যায় তাদের। এরপর অধিনায়ক ন্যাট শিভার-ব্র্যান্ট (৭৬ বলে ৬৪) ও অ্যালিস ক্যাপসির (৭১ বলে ৫০) ব্যাটিং হারের ব্যবধানই কেবল কমাতে পেরেছে।

আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল বেলা সাড়ে ৩টায় শুরু হবে।