স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল ভারত। হোবার্টে আজ রোববার সিরিজের তৃতীয় ম্যাচে ১৮৭ রান তাড়া করতে নেমে ৫ উইকেটের জয় তুলে নেয় ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। টিম ডেভিড ৭৪ ও মার্কাস স্টয়নিস ৬৪ রান করেন। জবাব দিতে নেমে ৯ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী ভারত। ওয়াশিংটন সুন্দর ২৩ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া তিলক ভার্মা ২৯, অভিষেক শর্মা ২৫, সূর্যকুমার যাদব ২৪ ও জিতেশ শর্মা ২২ রান করেন।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়া জিতেছে দ্বিতীয়টি। আজ ভারত জেতায় সিরিজে সমতা এলো। বৃহস্পতিবার গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচ।