আরব আমিরাতে ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোর পর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। শনিবার রাতে দুবাইয়ে শ্রীলংকার ছুড়ে দেয়া ১৬৯ রান তাড়া করতে নেমে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে জমজমাট লড়াইশেষে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। সাইফ হাসান ৪৫ বলে ৬১ ও তাওহীদ হৃদয় ৩৭ বলে ৫৮ রান করে দলকে জেতান। অধিনায়ক লিটন দাস ১৬ বলে ২৩ রান আউট হওয়ার পর তাওহীদের সঙ্গে ২৭ বলে ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান শামীম হোসেন। তিনি অপরাজিত থাকেন ১২ বলে ১৪ রান করে।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নামা লংকানরা দারুণ সূচনা করার পর পঞ্চম ওভারের শেষ বলে ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। বিপজ্জনক হয়ে ওঠা পাথুম নিশাঙ্কাকে (১৫ বলে ২২) ফেরান তিনি। অষ্টম ওভারে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান স্পিনার মেহেদী হাসান। নিজের পরে ওভারে কামিল মিশারাকে ফেরান মেহেদী।

saif and taohid

৬৫ রানে ৩ উইকেট হারানো লংকানদের টানেন দাসুন শানাকা ও কুশল পেরেরা। বামহাতি পেরেরা ১৬ বলে ১৬ রান করে তিনি মুস্তাফিজুর রহমানের শিকার হন। এরপর শানাকা ও চারিত আসালঙ্কার ৫৭ রানের জুটি শ্রীলংকাকে পৌঁছে দেয় সংহত অবস্থানে। দেড়শ রান ওঠার পর লংকানরা দ্রুত তিনটি উইকেট হারালেও দল পেয়ে যায় লড়াকু সংগ্রহ। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ২০ রানে ৩টি ও মেহেদী হাসান ২৫ রানে ২টি উইকেট নেন।

সুপার ফোরে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।