আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের শততম টেস্টে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিক দল। আগের টেস্টে খেলা দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। খেলছেন খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশেও এসেছে একাধিক বদল। একমাত্র পেসার হিসেবে খেলছেন জর্ডান নেইল। টেস্ট অভিষেক হয়েছে দুই আইরিশ ক্রিকেটারের— একাদশে এসেছেন গাভিন হোয়ে ও স্টিফেন ডোহানি। একাদশে জায়গা হারিয়েছেন ব্যারি ম্যাকার্থি ও ক্রেইগ ইয়াং।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইন, স্টিফেন ডোহানি, জর্ডান নেইল, ম্যাথু হ্যামফ্রিস, গাভিন হোয়ে।










