আবুধাবিতে ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল ও সমর্থকরা। শ্রীলংকার মুখোমুখি আফগানিস্তান। এ ম্যাচে লংকানদের জয়ের প্রার্থনায় পুরো বাংলাদেশ। টাইগাররা না থেকেও যে আছে এ ম্যাচে। লিটন দাসদের জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানরা। ব্যাটিং বিপর্যয়ে পড়া আফগানরা ১১৪ রানে ৭ উইকেট হারিয়েছে। শেষ দিকে মোহাম্মদ নবি ২২ বলে ৬০ রান করে আফগানিস্তানকে ১৬৯ রানের পুঁজি এনে দেন। জবাবে লংকানরা ৯২ রানে ৩ উইকেট হারিয়েছে। জিততে ৫২ বলে তাদের প্রয়োজন ছিল ৭৮ রান।
শ্রীলংকা ও বাংলাদেশ উভয় দলেরই সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে, আফগানিস্তানের ঝুলিতে ২। তবে নিট রানরেট ভালো থাকায় আজ জিতলেই সুপার ফোরে উঠে যাবে আফগানরা। তখন বাদ পড়ে যেতে পারে বাংলাদেশ। আর লংকানরা জিতলে তাদের সঙ্গে বাংলাদেশও সুপার ফোরে উঠবে, বিদায় নেবে আফগানিস্তান।
আফগানদের জন্য জীবনবাজির ম্যাচে দারউইশ রাসুলি ও মুজিব-উর-রহমান দলে এসেছেন আল্লাহ গাজানফার ও গুলবাদিন নায়েবের জায়গায়। শ্রীলংকার একাদশে একটি পরিবর্তন—মহিশ থিকসানার জায়গায় নিয়েছেন দুনিত ভেলালাগে।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশর পেরেরা, চারিত আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দুনিত ভেলালাগে, দুশমন্ত চামিরা ও নুয়ান তুষারা।
আফগানিস্তান: সেদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব-উর-রহমান, নূর আহমাদ ও ফজলহক ফারুকি।










