চট্টগ্রামে আজ সোমবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২-এ পরাজিত হয় ক্যারিবীয়রা। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট ছুড়ে দেয় অতিথিরা। জবাবে টপ অর্ডারের ব্যর্থতার পর টেল-এন্ডের ব্যাটার তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের লড়াইয়ে ১৪৯ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের ১৬ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: অলিক আথানেজ, ব্রেন্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), রোস্টন রেজ, শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেডেন সিলস।










