এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ শনিবার শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৯ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। জবাবে মাত্র ১৪.৪ ওভারে জয় নিশ্চিত করে সিংহলিজরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। গ্রুপের চতুর্থ দল আফগানিস্তান। ১৬ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে চাইলে শেষ ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।










