বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলেও তা মুলতুবি করা হয়। আজ মঙ্গলবার তা পুনরায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে, সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও। বিপিএল গভর্নিং কমিটির প্রধানের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া তিনি ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

গায়ক আসিফ আকবর বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান, আবদুর রাজ্জাক রাজ নারী উইংয়েরও প্রধান, খালেদ মাসুদ পাইলট হাইপারফরম্যান্স চেয়ারম্যান, এম নাজমুল ইসলাম অর্থ কমিটির চেয়ারম্যান, আমজাদ হোসেন মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন।

পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বে

ওয়ার্কিং কমিটি—আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশনস কমিটি—নাজমুল আবেদীন ফাহিম

অর্থ কমিটি—এম নাজমুল ইসলাম

ডিসিপ্লিনারি কমিটি—ফায়াজুর রহমান

গেম ডেভেলপমেন্ট কমিটি— ইশতিয়াক সাদেক

বয়সভিত্তিক ক্রিকেট—আসিফ আকবর

গ্রাউন্ডস কমিটি— আমিনুল ইসলাম বুলবুল

ফ্যাসিলিটিজ কমিটি— শানিয়ান তানিম

আম্পায়ার্স কমিটি—ইফতেখার রহমান মিঠু

মার্কেটিং কমিটি— শাখাওয়াত হোসেন

অডিট কমিটি—মুখলেসুর রহমান

নারী উইং— আবদুর রাজ্জাক রাজ

লজিস্টিকস কমিটি— ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

মেডিকেল কমিটি— মনজুর আলম

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি— আবুল বাশার

মিডিয়া কমিটি— আমজাদ হোসেন

সিসিডিএম— আদনান রহমান

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি—জুলফিকার আলী খান

বাংলাদেশ টাইগার্স— রাহাত শামস

ওয়ালফেয়ার কমিটি—মুখছেদুল কামাল

হাইপারফরম্যান্স-খালেদ মাসুদ পাইলট