আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এ বছরের শুরুর দিকে শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ খেলা বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তন নেই। চোটগ্রস্ত লিটন দাস নেই, আর বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। এ সিরিজে ডাক পেয়েছেন সাইফ হাসান, যিনি সম্প্রতি এশিয়া কাপ ও আফগান সিরিজে টি-টোয়েন্টিতে আলো ছড়িয়েছেন।

আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।