ভারতের কাছে হারের দুদিন পর আজ মঙ্গলবার আবুধাবিতে সুপার ফোরের ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাঁচ-মরার এ ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন সালমান আলী আগা। ব্যাটিং করতে নেমে কাছাকাছি সময়ে দুই উইকেট হারিয়েছে লংকানরা দুটি উইকেটই নেন শাহিন শাহ আফ্রিদি। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি লংকানরা। কামিন্দু মেন্ডিস লড়াকু এক ফিফটি করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তুলতে সমর্থ হয় সিংহলিজরা। যদিও ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে এ টার্গেট চেজ করে পাকিস্তান। এ জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে সালমান আলীর আগার দল।
এর আগে টি-টোয়েন্টিতে দুই দল ২৩ বার মুখোমুখি হয়, যার মধ্যে পাকিস্তান ১৩ জয় নিয়ে এগিয়ে রয়েছে ছিল। দুই দলের সর্বশেষ পাঁচটি লড়াই-ই জিতেছে শ্রীলংকা! তার আগের টানা ছয়টি ম্যাচ আবার জিতেছে পাকিস্তান।










