চলতি ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দুশ রানের সংগ্রহ পেল কোনো দল। আজ শুক্রবার দুবাইতে শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১০২ রান তুলেছে ভারত।

অভিষেক শর্মা ৩১ বলে ৬১, তিলক ভার্মা ৩৪ বলে ৪৯, সাঞ্জু স্যামসন ২৩ বলে ৩৯ ও অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রান করেন। অভিষেক শর্মা সুপার ফোরের টানা তিন ম্যাচে ফিফটি পেলেন। পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৭৫ ও শ্রীলংকার বিপক্ষে ৬১ রান করেন তিনি।

শ্রীলংকা আগেই বিদায় নিয়েছে। আজ আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নেমেছে তারা। রোববার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।