বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে রওনা দিয়েছে। আজ সোমবার (২৬ মে) নারী ফুটবল দল জর্ডানের উদ্দেশে যাত্রা করেছে বলে অফিশিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফার নারী আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর আওতায় দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সফরে উন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে বাংলাদেশ দল মুখোমুখি হবে স্বাগতিক জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে।