আমেরিকান বিজনেস সাময়িকী ফোর্বস প্রতি বছর বিশ্বব্যাপী খেলোয়াড়দের আয়-রোজগার নিয়ে জরিপ চালায়। গত দুই বছরের মতো ২০২৫ সালেও তাদের জরিপে বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের মর্যাদা পেলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি বর্তমানে খেলে সৌদি আরবের ক্লাব আল নাসেরে।
২০২৫ সালে রোনালদো আয় করবেন ২৭ কোটি ৫০ লাখ ডলার, যা গতবারের চেয়ে দেড় কোটি ডলার বেশি। আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১৫ কোটি ৬০ লাখ ডলার আয় করে দুইয়ে, বক্সার টাইসন ফিউরি ১৪ কোটি ৬০ লাখ ডলার আয় করে তিনে, আমেরিকান ফুটবলের তারকা ডাক প্রেসকট ১৩ কোটি ৭০ লাখ ডলার নিয়ে চারে ও আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে পাঁচে অবস্থান করছে।










