আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও টিকতে পারেনি বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ২০৭ রান করে অলআউট মেহেদী হাসান মিরাজের দল। জবাব দিতে নেমে সতর্ক সূচনা করলেও পরে রিশাদ হোসেনের ঘূর্ণিতে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ। ৯২ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা, ৫টি উইকেটই নেন রিশাদ। এ নিয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন তিনি। এর আগে সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট। আজ ৭ ওভারের মধ্যেই নিয়েছেন ৫ উইকেট।
পরে উইকেট শিকারের উৎসবে নাম লেখান অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তিনি সাজঘরে পাঠান গুদাকেশ মোতিকে। পরে তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। জেইডেন সিলসকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন রিশাদ। ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৩৩ রানে। রিশাদ ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এর আগে ব্যাট হাতে তিনি করেন ১৩ বলে ২৬ রান। এছাড়া তাওহীদ হৃদয় ৯০ বলে ৫১ ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ বলে ৪৬ রান করেন।










