বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা কোয়ালিফায়ারের এ ম্যাচে লাউতারো মার্টিনেজের করা গোলেই পেরুকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। আর গোলটি এসিস্ট করে রেকর্ড করেছেন মেসি।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড এটি। এর আগে ৮ বারের ব্যালন ডি'অর জয়ী তারকার সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।










