চ্যাম্পিয়নস লিগে হারের পর প্রিমিয়ার লিগের শিরোপাও লিভারপুলের কাছে খুইয়েছে ম্যানচেস্টার সিটি। আত্মবিশ্বাসের তলানিতে চলে যাওয়া পেপ গার্দিওলার দল এবার এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছেও হেরে বসল। শনিবার রাতে ওয়েম্বলি ফাইনালে সিটিজেনদের ১-০ গোলে হারিয়ে দেয় প্যালেস। এটা আবার ক্লাবটির ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা।
ইবেরেচি ইজে ম্যাচের ১৬ মিনিটে সময় ক্রিস্টালের জয়সূচক গোলটি করেন। কাউন্টার অ্যাটাকে গোলটি পায় প্যালেস। ড্যানিয়েল মুনোজের ক্রস থেকে গোলটি করেন তিনি ।
২০১৬-১৭ মৌসুমে ম্যানসিটির কোচের দায়িত্ব নেন গার্দিওলা। সেই থেকে এবারই প্রথম শিরোপাশূন্য মৌসুম কাটল ম্যানসিটির।










