সংযুক্ত আরব আমিরাতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ১৭তম এশিয়া কাপ ক্রিকেট। আজ আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ১৮৯ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।
‘বি’ গ্রুপের এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসে ফেভারিট আফগানরা। যদিও বিপর্যয় হয়নি। এরপর ওপেনার সেদিকুল্লাহ আতাল (৫২ বলে ৭৩*) ও আজমতুল্লাহ ওমরজাইয়ের (২১ বলে ৫৩) দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ১৮৮ রানের বড় সংগ্রহ গড়ে রশিদ খানের দল। সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি ২৬ বলে ৩৩ রান করেন। কিঞ্চিত শাহ ২৪ রানে ও আয়ুশ শুক্লা ৫৪ রানে ২টি করে উইকেট নেন।
‘বি’ গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও শ্রীলংকা। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।










