তার প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘দ্য পোর্টাল অব ফোর্স’-এর ট্রেলার গত শুক্রবার প্রকাশ হয়েছে। এটি একটি অতিপ্রাকৃত অ্যাকশন-থ্রিলার সিনেমা। সিনেমায় জেসিকা নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে দিশা ছাড়া আরো অভিনয় করেছেন কেভিন স্পেসি, টাইরেস গিবসন ও ডলফ লুন্ডগ্রেনসহ অন্যরা।