দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সেয়-রন। গতকাল তাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। সিউলে তিনি ওই বাড়িতে বাস করতেন। জানা গেছে, তিনি বাড়ি থেকে বের না হওয়ায় তার বন্ধু এসে তাকে মৃত আবিষ্কার করেন। ২৬ বছর বয়সী এ অভিনেত্রীকে সর্বশেষ নেটফ্লিক্সের সিরিজ ‘ব্লাডহাউন্ডস’-এ দেখা গিয়েছিল। তার মৃত্যুর কারণ এখনো জানায়নি কোয়িরান পুলিশ।