এ আয়োজনে থাকছে সিনেমা, একক ও ধারাবাহিক নাটক, সংগীতানুষ্ঠানসহ বিচিত্র আয়োজন। দর্শকের সুবিধার্থে এখানে কয়েকটি আয়োজন ও সময়সূচি উল্লেখ করা হচ্ছে।
রাত সাড়ে ৮টায় প্রচার হবে ‘অনাবিল আনন্দ’। জাহিদ বাবুর রচনায় ও তারিকুজ্জামানের প্রযোজনায় নির্মিত এ নাটকে একটি পরিবারের ঈদ উদযাপন কেন্দ্র করে ঘটে যাওয়া হাস্যরসাত্মক ও আনন্দঘন নানা ঘটনা তুলে ধরা হয়েছে।
দীপ্ত টিভিতে সকাল ৯টায় থাকছে চয়নিকা চৌধুরী পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘প্রহেলিকা’ এবং বেলা ১টায় প্রচার হবে জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ‘নবাব’। ১২টা ১০ মিনিটে থাকছে চলচ্চিত্র গানের অনুষ্ঠান ‘আমাদের ছবি আমাদের গান’-এর চতুর্থ পর্ব। বিকাল ৪টায় প্রচার হবে হলিউড সিনেমা ‘ঘোস্ট রাইডার’। থাকছে চারটি একক ও একটি ধারাবাহিক নাটক।
সন্ধ্যা ৭টায় প্রচার হবে রাকায়েত রাব্বি পরিচালিত, প্রান্তর দস্তিদার ও রুকাইয়া জাহান চমক অভিনীত একক নাটক ‘সেদিন ঝড়ের রাতে’। রাত ৮টায় প্রচার হবে রাগিব রায়হান পিয়ালের পরিচালনায় ‘বারান্দার ওপারে’। রাত ১০টায় থাকছে রাজেশ বসু পরিচালিত মোশাররফ করিম অভিনীত ‘জাদুকর মোতালেব টু’। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘সুখ অসুখের গল্প’। সাত পর্বের ধারাবাহিক ‘ভাইজান’-এর চতুর্থ পর্ব থাকছে রাত ৯টা ৪০ মিনিটে।

আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে থাকছে বাংলা চলচ্চিত্র ‘প্রেম মানে না বাধা’ এবং ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘যদি একদিন’। বিকাল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’ ও সন্ধ্যা ৬টায় থাকছে টক শো ‘ঈদ কার্নিভাল’।
এই চ্যানেলেও থাকছে সাত পর্বের ধারাবাহিক। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ‘মুশকিল আসান’ এবং রাত ১১টায় প্রচার হবে ‘ওগো বিদেশী’। থাকছে তিনটি একক নাটক। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চলার পথে’, রাত ৮টা ৩০ মিনিটে ‘শালা সুমুন্দি’ ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আকাশ পানে আসক্ত’।
চ্যানেল আইয়ে থাকছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত চলচ্চিত্র ‘ইনসাফ’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম। বেলা ২টায় থাকছে সাজ্জাদ হোসাইন বাপ্পি পরিচালিত নাটক ‘ডিয়ার ফ্যামিলি’। অভিনয় করেছেন খায়রুল বাশার, মালাইকা চৌধুরী, রেজান, সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিম। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটক ‘মন ফড়িং’ প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। অভিনয়ে থাকছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে থাকছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘আমার হয়ে ভালো থেকো’ এবং রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে আহসান হাবিব পরিচালিত ‘স্যার বনাম ম্যাডাম’।
শিশুদের জন্যও থাকছে আয়োজন। চ্যানেল আইয়ে ফরিদুর রেজা সাগরের রচনা ও আফজাল হোসেনের নির্মাণে ছোটকাকু সিরিজের ‘কঙ্গো থেকে বঙ্গ’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। দুরন্ত টিভিতে সকাল ৯টায় ও বেলা ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘বিসর্গ’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, বেলা ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, বেলা ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’।










