সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ছবিতে ফার্স্ট লুকের এক ঝলক দেখা যায়। ছবিতে নতুন হ্যারি পটার (ডমিনিক ম্যাকলাফলিন) কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। তিনি পরেছেন গ্রিফিন্ডর হাউজের লাল ও সোনালি রঙের ঐতিহ্যবাহী আলখাল্লা। জে কে রাউলিংয়ের বই অবলম্বনে নির্মিত এই সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড।
নতুন ‘হ্যারি পটার’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এইচবিওর নতুন ‘হ্যারি পটার’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।










