আজ ঈদের দ্বিতীয় দিন। ঈদ অনুষ্ঠানমালায় আজও প্রায় প্রতিটি চ্যানেলে আছে বিশেষ আয়োজন। আর ঈদের রাতে দর্শকের অন্যতম পছন্দের আয়োজনের তালিকার শীর্ষে থাকে নাটক। টিভি চ্যানেলগুলোতেও থাকছে নাটকের আয়োজন।

আজ রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ‘অতীত ভালোবাসা’। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনায় ও মনিরুল হাসানের প্রযোজনায় নির্মিত নাটকটির গল্প এগিয়েছে এক অদ্ভুত পারিবারিক পরিস্থিতিকে ঘিরে, যেখানে একে একে বিভিন্ন চরিত্রের পুরনো প্রেমের সম্পর্ক সামনে চলে আসে। এতে তৈরি হয় হাস্যরস ও নাটকীয়তার মিশ্রণ।

দীপ্ত টিভিতে সন্ধ্যা সাতটায় থাকছে বিশেষ একক নাটক ‘এক রাশ নীল’। মুন্সী মোহাম্মদ নাজিমের পরিচালনায় এতে অভিনয় করছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বি। রোমান্টিক ঘরানার এ নাটকে শিখর ও মৌ নামের এক জুটির গল্প দেখতে পাবেন দর্শক।

রাত আটটায় থাকছে একক নাটক ‘বিবাহিত জীবনের দিনগুলি’। মিশুক মিঠুর পরিচালনায় এ নাটকে অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। এটিও এক তরুণ দম্পতির গল্প।

648678267_122293128572034434_2076231634950847785_n

বিবাহিত জীবনের দিনগুলি

মোস্তফা খান শিহান পরিচালনা করেছেন ‘শুধু কবিতার জন্য’। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও মারিয়া শান্ত। শুধু কবিতার জন্য একটি আবেগঘন গল্প, যেখানে একজন তরুণ কবি আরফান তার জীবনের সবকিছু উৎসর্গ করেছে কবিতার জন্য। বড় কবি হওয়ার স্বপ্নে সে বিশ্বাস করে প্রেম তার স্বপ্নের পথে বাধা হতে পারে। কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু নিরা নীরবে তাকে ভালোবাসে, যদিও কখনো তা প্রকাশ করে না।

এছাড়াও চ্যানেলটিতে রাত ৯টা ৪০ মিনিটে থাকছে সাত পর্বের ধারাবাহিক ‘ভাইজান’ ও রাত ১১টা ১০ মিনিটে একক নাটক ‘প্রেম হতে সাবধান’।

আরটিভিতে সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান’ প্রচার হবে। সহিদ উন নবীর পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।

উইশ লিস্ট- ২য় দিন ৭টা ৩০ মিনিট

উইশ লিস্ট

রাত ৭টা ৩০ মিনিটে থাকছে একক নাটক ‘উইস লিস্ট’। মীর আরমান হোসেনের পরিচালনায় অভিনয়ে আছেন খায়রুল বাসার, আইশা খান প্রমুখ।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ‘জামাই বউ ট্রেনিং সেন্টার ’। পরিচালনা করেছেন মহসিন আকাশ; অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

রাত ৯ টা ৩০মিনিটে প্রচার হবে একক নাটক ‘দেখা হবে বন্ধু’। সহিদ উন নবীর পরিচালনায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আইশা খান প্রমুখ।

রাত ১১টায় থাকছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশী’। রচনা করেছেন সুবাতা রাহিক জারিফা। পরিচালনায়য় হিমু আকরাম এবং অভিনয় করেছেন রাশেদ সিমান্ত, সামান্তা পারভেজ, মেলোডি (জার্মানী) সাদ্দাম মাল, মুনীরা মিঠু, হানিফ পালোয়ান প্রমুখ।

রাত ১১ টা ৩০মিনিটে থাকছে একক নাটক ‘স্বপ্ন ছুঁয়ে যায়’। পরিচালনা করেছেন মোঃ মেহেদী হাসান জনি। অভিনয়ে আছেন আরশ খান, সুনেরা বিনতে কামাল প্রমুখ।